মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » আড়াইহাজারে হামলায় একই পরিবারের ৩ জন আহত, ভাংচুর ও লুটপাট
আড়াইহাজারে হামলায় একই পরিবারের ৩ জন আহত, ভাংচুর ও লুটপাট

আড়াইহাজারে হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে । এই সময় ভাংচুর করা হয়েছে ঘরবাড়ি । গত ২৩ জানুয়ারী উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এই ঘটনা ঘটলেও গত মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, পূর্ব শক্রতার জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় হাজিরটেক গ্রামের কাইয়ুম,বাহার আলী. কবিরসহ ১৪/১৫ জন লোক একই গ্রামের হানিফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এই সময় বাধাঁ দিলে গেলে হানিফ (৪৫), তার স্ত্রী মিনারা বেগম (৪০) ও তার কলেজ পড়–য়া ছেলে মাহফুজুল হককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এই মধ্যে হানিফ ডান হাত ও তার ছেলে মাহফুজুল হকে বাম হাত ভেঙ্গে গুড়িয়ে দেয়। তাদের মধ্যে হানিফ ও মাহফুজুল হককে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হানিফ অভিযোগ করেন, বিভিন্ন কারণে কাইয়ুম বাহিনী আমার নিকট চাদাঁ দাবী করে। চাদাঁ দিতে অস্বীকার করলে হামলা চালানো হয়।
এই ব্যাপারে গতকাল মঙ্গলবার দুপুরে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




আড়াইহাজারে মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
আড়াইহাজারে ১১২ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্র-ককটেলসহ ৯ ডাকাত গ্রেফতার
আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪, দামী ক্যামেরা উদ্ধার
আড়াইহাজারে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আড়াইহাজারে র্যাবের জালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী
র্যাব-১১’র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া উচিত : এমপি বাবু 