রবিবার, ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » আড়াইহাজারে র্যাবের জালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী
আড়াইহাজারে র্যাবের জালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪.৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন বিটখর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মো. সবুজ (৩০) এবং একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৬)। রোববার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার (৫ মার্চ) আড়াইহাজার থানার বিশনন্দী ঘাট এলাকায় অভিযান চালিয়ে সবুজ ও দুলাল মিয়াকে ওই গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদেও কাছ থেকে মাদক সরবারহের কাছে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল যোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।




আড়াইহাজারে মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
আড়াইহাজারে ১১২ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্র-ককটেলসহ ৯ ডাকাত গ্রেফতার
আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪, দামী ক্যামেরা উদ্ধার
আড়াইহাজারে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
র্যাব-১১’র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন গ্রেপ্তার
আড়াইহাজারে হামলায় একই পরিবারের ৩ জন আহত, ভাংচুর ও লুটপাট
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া উচিত : এমপি বাবু 