সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » আড়াইহাজারে মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
আড়াইহাজারে মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

আড়াইহাজার উপজেলা মহিলা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৩০ মে) উপজেলা সদরের আশিক সুপার মার্কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার।
পারভিন আক্তার তার বক্তব্যে বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের অবৈধ কর্মকান্ডের ফলে জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বর্তমান সরকারের পতন যে কোন সময়ে হয়ে যেতে পারে। তিনি আরো বলেন, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর, বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা সরোয়ারদী মিয়া, আলাবক্রা, আমির মেম্বার, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক পিয়ারা বেগম প্রমুখ।




আড়াইহাজারে ১১২ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্র-ককটেলসহ ৯ ডাকাত গ্রেফতার
আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪, দামী ক্যামেরা উদ্ধার
আড়াইহাজারে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আড়াইহাজারে র্যাবের জালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী
র্যাব-১১’র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন গ্রেপ্তার
আড়াইহাজারে হামলায় একই পরিবারের ৩ জন আহত, ভাংচুর ও লুটপাট
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া উচিত : এমপি বাবু 