বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

নারায়ণগঞ্জের আড়াই হাজারের হাইজাবী ইউনিয়নের ইলমদী গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১২ জানুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন- মফিজুল, জমিরুল ও নবী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান। তিনি বলেন, আজ ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, রাতে কোনো এক সময় ডাকাত সন্দেহে এই তিন জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সকালে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর মধ্যে জেসলু একটি লেগুনার মালিক। আর বাকি দুজন লেগুনার চালক বলে জানা গেছে।




আড়াইহাজারে মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
আড়াইহাজারে ১১২ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্র-ককটেলসহ ৯ ডাকাত গ্রেফতার
আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪, দামী ক্যামেরা উদ্ধার
আড়াইহাজারে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আড়াইহাজারে র্যাবের জালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী
র্যাব-১১’র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন গ্রেপ্তার
আড়াইহাজারে হামলায় একই পরিবারের ৩ জন আহত, ভাংচুর ও লুটপাট
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া উচিত : এমপি বাবু 