সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » আড়াইহাজারে গৃহবধুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আঁধারে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে গৃহবধূকে বাথরুমের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো. শামীম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে অভিযোগ দেয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মৃত আসকর আলীর ছেলে।
এ ঘটনায় ভিকটিম নিজেই সোমবার অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন, এক সন্তানের জননী ২০ বছর বয়সের গৃহবধু গত ২৫ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে সেখান থেকে জোর করে শৌচাগারে নিয়ে যান অভিযুক্তরা।
সেখানে জোরপূর্বক ধর্ষণ করে চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। বাহির থেকে আসতে দেরি হওয়ায় স্বামী খুঁজতে আসলে অভিযুক্ত শামীম ও তার সহযোগি আনোয়ার দৌড়ে পালিয়ে যায়। পরে প্রধান আসামী শামীমকে পুলিশ গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, অভিযোগ পাবার পর আমরা প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করেছি। বাকিদের ও দ্রুত গ্রেপ্তােও চেষ্টা অব্যাহত রয়েছে। এই ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে সোমমবার আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।




আড়াইহাজারে মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
আড়াইহাজারে ১১২ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্র-ককটেলসহ ৯ ডাকাত গ্রেফতার
আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪, দামী ক্যামেরা উদ্ধার
আড়াইহাজারে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আড়াইহাজারে র্যাবের জালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী
র্যাব-১১’র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন গ্রেপ্তার
আড়াইহাজারে হামলায় একই পরিবারের ৩ জন আহত, ভাংচুর ও লুটপাট
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া উচিত : এমপি বাবু 