সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ’র ৮ সদস্য গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ’র ৮ সদস্য গ্রেফতার
![]()
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
সোমবার ( ৩০ আগস্ট) দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (২৯ আগস্ট) রাত ১০ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, মোঃ কনক (২০), মোঃ জুয়েল আহম্মেদ (২২), মোঃ শামিম হোসেন (১৯), মোঃ সাদ্দাম হোসেন (২১), মোঃ লিয়ন খান (১৮), প্রান্ত হক সৈকত, মোঃ হৃদয় ইসলাম (১৮) ও মোঃ নাহিদুল ইসলাম (১৯)।
র্যাব জানায়, গ্রেফতার কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 