সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সোনারগাঁও থেকে ৮ কেজি গাঁজাসহ মো. সোহাগ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব—৩। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ আগস্ট) সকালে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে চেকপোস্ট স্থাপন করে তল্লাশীকালে ঢাকাগামী একটি বাস থেকে মাদক ব্যবসায়ী সোহাগকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাসের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মো. সোহাগ কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রসুলপুর খাইয়ার গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, আটককৃত সোহাগ দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 