রবিবার, ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ » সৎ ও যোগ্য লোককে দলীয় মনোনয়ন দেয়া হবে - এমপি বাবু
সৎ ও যোগ্য লোককে দলীয় মনোনয়ন দেয়া হবে - এমপি বাবু

আগামী তেইশে ডিসেম্বর আড়াইহাজার উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন। এরই মধ্যে মাঠপর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কাকে মনোনয়ন দেওয়া হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোববার (১৪ নভেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুাষ্ঠত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, প্রবীন আওয়ামী লীগ নেতা মিঞা আলাউদ্দিন, মেয়র সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশীদ আলম সরকার, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। সভায় প্রত্যেক ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের পদাচরনায় অডিটরিয়াম ও তার আশপাশ এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সভায় প্রার্থীরা তাদের নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই বরাবরের মত এবারও র চেয়ারম্যান পদে সৎ ও যোগ্য লোককে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হবে। যাতে নির্বাচিত হয়ে এলাকার ও দেশের উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে।




আড়াইহাজারে মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
আড়াইহাজারে ১১২ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্র-ককটেলসহ ৯ ডাকাত গ্রেফতার
আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪, দামী ক্যামেরা উদ্ধার
আড়াইহাজারে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আড়াইহাজারে র্যাবের জালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী
র্যাব-১১’র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন গ্রেপ্তার
আড়াইহাজারে হামলায় একই পরিবারের ৩ জন আহত, ভাংচুর ও লুটপাট
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া উচিত : এমপি বাবু 