সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে ডালের বস্তায় চাপা পড়ে শ্রমিক নিহত
রূপগঞ্জে ডালের বস্তায় চাপা পড়ে শ্রমিক নিহত

রূপগঞ্জে একটি কারখানায় ডালের বস্তার নিচে চাপা পড়ে রুবেল (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তারাবোয় অবস্থিত শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এ ঘটনাটি ঘটে। নিহত রুবেল কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানা এলাার মো. মহরম আলীর ছেলে।
কারখানার অপর শ্রমিক আমির হোসেন জানান, ওই কারখানার গোডাউনে ডালের বস্তার স্তূপ করা হচ্ছিল। এসময় এটি ভেঙে পড়ে। অনেকে সরে আসতে পারলেও রুবেল বস্তার নিচে চাপা পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 