সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » উকিলপাড়া জামে মসজিদের ফুল বাগান ও গেইট উদ্বোধন
উকিলপাড়া জামে মসজিদের ফুল বাগান ও গেইট উদ্বোধন

উকিলপাড়া জামে মসজিদ ফুল বাগান ও গেইট উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। সোমবার (৮ নভেম্বর) বাদ আসর এ উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, উকিলপাড়া জামে মসজিদের উপদেস্টা ও সাবেক নাসিক প্যানেল মেয়র মনিরুজ্জামান, কমিটির সভাপতি নূর মোহাম্মদ, সেক্রেটারি আব্দুর সবুর খান সেন্টু যুগ্ম সম্পাদক হাজী ইয়াসিন লিটন, সহ সভাপতি মকবুল হোসেন, সদস্য কামাল হোসেন, হাজী শহিদ সহ মুসল্লীবৃন্দ।
আনোয়ার হোসেন সাংবাদিকদের কাছে বলেন, জীবনে কিছু ভালো কাজ করে যেতে পারলে, মৃত্যুর পর ভালো কিছু পাবো। মসজিদ আমাদের ইবাদতের স্থান। এই উকিলপাড়া জামে মসজিদের ঐতিহ্য রয়েছে। রেলওয়ে উচ্ছেদের পর সামনে জায়গা দখলে হয়ে গিয়ে ছিল। সেগুলো মসজিদ কমিটি উদ্ধার করে সাময়িক ব্যবস্থা করে। পরে কমিটির লোকজন আমাকে মসজিদের প্রধান ফটকটি সৌন্দর্যবর্ধন করার জন্য আসে। পরে জেলা পরিষদের অর্থায়নে এই মসজিদের গেইট, বিভিন্ন ফুলের বাগান নির্মাণ করা হয়। ভোরে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমি নামাজ পড়তে আসলে দেখতে পায়। শুধু আমি না সকল মুসল্লীরা অত্যন্ত খুশি হয়েছে। এটাই আমার সার্থকতা ও সফলতা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 