সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
![]()
ফতুল্লার কুতুবপুরে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লার কুতুবপুর এলাকার গাজী বাড়ীর মৃত কাদের মিস্ত্রির পুত্র মো. আলম হোসেন (৪০) ও একই থানার পশ্চিম লামাপাড়াস্থ ধানের বাড়ীর মোঃ কাশেমের পুত্র মো. হানিফ (২৯)।
রোববার (৭ নভেম্বর) দুপুরে তাদের কে ফতুল্লার কুতুবপুর লামাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ফতুল্লার কুতবপুর লামাপাড়া গাজী বাড়ীর গ্রেফতারকৃত হানিফের ঘরে অভিযান চালিয়ে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় গ্রেফতার করা হয় মাদক বিক্রেতা হানিফ ও আলম হোসেন কে। এ ঘটনায় মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 