সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে ১৪ পরিবহন চাঁদাবাজ র্যাবের জালে
সিদ্ধিরগঞ্জে ১৪ পরিবহন চাঁদাবাজ র্যাবের জালে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ সিদ্দিক গাজী (৩৫), পিতা-মোঃ শাহাদাত গাজী, মধ্যপাড়া, রেকার মসজীদ (শাহ আলম এর বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, মোঃ মোশারফ হোসেন (২৮), পিতা-মোঃ তাজুল ইসলাম, রসুলবাগ, মাদারী নগর (কাঞ্চন মিয়ার বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, মোঃ আলাউদ্দিন (২০), পিতা- মোঃ শাহজাহান মিয়া, রসুলবাগ, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, মোঃ জনি মিয়া (২২), পিতা-মৃত ফজল মিয়া, মুক্তিনগর, (মুক্তিযোদ্ধা জাফর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, শ্রী প্রকাশ চন্দ্র দাস (২১), পিতা-শ্রী নারায়ন চন্দ্র দাস, মুক্তিনগর, (মোঃ মনির এর বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, আমিনুল ইসলাম (২১), পিতা- মোঃ নুরুল ইসলাম, মিজমিজি বাতান পাড়া, ১নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, তুহিন (১৮), পিতা-মৃত খোকন মিয়া, মুক্তিনগর, চিটাগাং রোড (মুক্তিযোদ্ধা জাফর সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, মান্নান (২৫), পিতা-মোঃ নুর নবী, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, আমির হোসেন (৩৫), পিতা- মৃত আনিছুল হক, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, মাহামুদ হাসান বাবু (১৯), পিতা-মৃত শাহজাহান হাওলাদার, হিরাঝিল, ৩ নং গলি (ইউনুস এর বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, মোঃ ইমরান ইসলাম (২১), পিতা-মোঃ কালা মিয়া, নয়াটি মুক্তিনগর, সিদ্ধিরগঞ্জ, শ্রী বিশাল সিং (২৬), পিতা- শ্রী ভক্তি সিং, মুক্তিনগর, নয়াটি, সিদ্ধিরগঞ্জ, অবিদ মিয়া (৪৪), পিতা- মৃত কিতাব আলী, নয়াটি মুক্তিনগর, সিদ্ধিরগঞ্জ, মোঃ কবির হোসেন (৫০), পিতা- মৃত সিদ্দিকুর রহমান,নয়াটি, মুক্তিনগর, চিটাগাং রোড (মোয়াজ্জেম এর বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ।
রোববার (৭ নভেম্বর) সোয়া ১২ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু সোমবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানোর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি আরও জানান, গ্রেপ্তারকতৃরা শিমরাইল মোড়ের উত্তরপাশে কাইয়ুব এর চায়ের দোকানের সামনে টেম্পু , সিএনজি ও লেগুনাসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে গাড়ি প্রতি দৈনিক ২৫০ টাকা থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 