সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির ২০২১-২৩ বর্ষের দ্বি-বার্ষিক নির্বাচনে অভিভাবক সদস্য পদে সরকার আলম ও ওয়াহিদ সাদত বাবু এবং দাতা সদস্য পদে আবদুস সালাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে দেলোয়ারা বেগম, কলেজ শিক্ষক প্রতিনিধি হিসেবে আব্দুর রহিম, স্কুল শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক হিসেবে সুলতানা জান্নাত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ নভেম্বর) এই নির্বাচিত অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে ১ হাজার ৭০০ ভোটারের মধ্যে প্রায় ৮০০ অভিভাবক ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রিজাইডিং অফিসার রাত ৮টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, আব্দুস সালাম ৭ম বারের মতো, সরকার আলম ও ওয়াহিদ সাদত বাবু ২য় বারের মতো গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়েছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 