সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় আইসক্রিম কারখানায় মিলল কাপড়ের রং
ফতুল্লায় আইসক্রিম কারখানায় মিলল কাপড়ের রং
![]()
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরিসহ নানা অভিযোগে একটি কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। এ সময় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় বিসমিল্লাহ রাজ আইসক্রিম কারখানায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সেলিমুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর এলাকায় অবস্থিত বিসমিল্লাহ রাজ আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম তৈরি, অনুমোদনহীন বিভিন্ন ফ্লেভার এবং রং ব্যবহার করে স্পেশাল ললি আইসক্রিম, পিউর লিচি আইসক্রিম, ম্যাংগোবার আইসক্রিম তৈরি করা হয়।
এগুলোর প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা এবং ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 