রবিবার, ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » নেশার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে খুন
নেশার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে খুন
![]()
কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশার টাকা না দেওয়ায় বাবাকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে মাদকাসক্ত ছেলে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে কটিয়াদী উপজেলার দড়িচড়িয়াকোনা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মাদকাসক্ত যুবক হৃদয় নেশা করার জন্য তার বাবা নিদান মিয়ার (৫০) কাছে টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে হৃদয় একটি দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। চিৎকার শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা নিদান মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জানা গেছে, হৃদয় নেশার টাকার জন্য তার বাবাকে প্রায়ই চাপ দিত। না দিলে সে তার বাবার গায়ে হাত তুলত ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করত।
কটিয়াদী থানার ওসি এস এস শাহাদাত হোসেন জানান, হৃদয়কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর নিদান মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ কালোবাজারি আটক
সাত বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরো যোগ্য ও দক্ষ হতে হবে : রাশিদা হামিদ
ব্যবসায়ীরা সুযোগের অপব্যবহার করছেন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির মিঠামইন, ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন
স্থানীয় উন্নয়নে জন প্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
ভৈরবে ২২৪ চোরাই মোবাইলসহ চারজন গ্রেফতার
সেরা করদাতা হলেন আইজিপি ড. বেনজীর আহমেদ
কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি 