শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » ভৈরবে ২২৪ চোরাই মোবাইলসহ চারজন গ্রেফতার
ভৈরবে ২২৪ চোরাই মোবাইলসহ চারজন গ্রেফতার
![]()
কিশোরগঞ্জের ভৈরবে চোরাচালানের ২২৪টি মোবাইলসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা মোবাইলগুলো জব্দ করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. লিমন (২৪), মো. আলী (৪৭), মো. সিয়াব (১৯) এবং আশরাফুল জহির (২২)। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রবাহী বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২২৪টি চোরাইল মোবাইল উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে মোবাইল এনে দেশের বিভিন্ন এলাকায় মার্কেটে পাইকারি বিক্রি করত তারা। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল আলম জুয়েল জানান, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চোরাচালানি দলের সদস্য। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে এসব মোবাইল দেশের বিভিন্ন মার্কেটে পাইকারি বিক্রি করত। প্রথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এসব কথা স্বীকার করেছে তারা।




কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ কালোবাজারি আটক
সাত বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরো যোগ্য ও দক্ষ হতে হবে : রাশিদা হামিদ
ব্যবসায়ীরা সুযোগের অপব্যবহার করছেন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির মিঠামইন, ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন
স্থানীয় উন্নয়নে জন প্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
সেরা করদাতা হলেন আইজিপি ড. বেনজীর আহমেদ
কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি 