রবিবার, ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » আজ রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে অভিযান শুরু
আজ রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে অভিযান শুরু
![]()
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে ‘রুট পারমিটবিহীন’ বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে ৩ অক্টোবর থেকে অভিযান শুরু হচ্ছে।
তিনি জানান, আজ বেলা ১১টায় মতিঝিলের সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে বিআরটিএ ও ডিএমপির প্রতিনিধি ও করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ৩ অক্টোবর রোববার বেলা পৌনে ১১টায় মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতায় বিআরটিএ এবং ডিএনসিসির যৌথ উদ্যোগে চলমান বাসের ফিটনেসসহ রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 