বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
![]()
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বিপিএলে আলো ছড়ানো মুনিম শাহরিয়ারের। এছাড়াও বিপিএলে ভালো খেলা ইয়াসির রাব্বীরও টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে। আঙুলের ইনজুরিতে পড়া মুশফিকুর রহিমের পরিবর্তে দলে এসেছেন রাব্বী।
হোম অব ক্রিকেট থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি), টি-স্পোর্টস। অনলাইনে র্যাভবিটহোল বিডি এবং টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে ম্যাচটি দেখা যাবে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, শহীদুল ইসলাম, ইয়াসির আলী।
আফগানিস্তান একাদশ
হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), দারউইশ রাসুলি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমারজাই, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, কাইস আহমেদ।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 