বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ছোট থাকতেই ‘অহংকারী’ খেতাব পেয়েছিলেন মাধুরী
ছোট থাকতেই ‘অহংকারী’ খেতাব পেয়েছিলেন মাধুরী

প্রায় চার দশক বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন মাধুরী দীক্ষিত। ছেলেবেলায় বেশ চুপচাপ ছিলেন এই অভিনেত্রী। তাই ‘অহংকারী’ খেতাবও পেয়েছিলেন মাধুরী দীক্ষিত। এই কথা আর কেউ নয়, স্বয়ং নিজেই জানালেন।
তারকা অভিনেত্রী আরও জানান, ছোটবেলায় তিনি যথেষ্ট লাজুক থাকলেও যখনই মঞ্চে উঠতেন, বাকি সব ভুলে যেতেন। এতটাই নিজের পারফর্মেন্সের প্রতি তিনি বুঁদ থাকতেন তিনি।
বর্তমানে নেটমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের নানান টুকিটাকি ব্যাপার তার ফলোয়ারদের সঙ্গে শেয়ার করে নেন মাধুরী। প্রায় ৪০ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন মাধুরী দীক্ষিত।
নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘দ্য ফেম গেম’-এর সঙ্গে নতুন জার্নি শুরু হলো মাধুরীর। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী। সম্প্রতি, এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছেন এমনিতে চুপচাপ প্রকৃতির হলেও মজা করতে বেশ ভালোবাসেন তিনি। এ প্রসঙ্গে ‘ধাক ধাক গার্ল’ বলেছেন, ‘ছোটবেলাতে চটপটে থাকলেও বেশ লাজুক ছিলাম। খুব একটা বেশি কথাবার্তা বলতাম না সবার সঙ্গে। ফলে, অহংকারী হিসেবে আমার বদনাম হয়ে গিয়েছিল। কিন্তু যখন মঞ্চে উঠতাম বাকি সবকিছু ভুলে যেতাম। মনে হতো, আমি আর আমার মধ্যে নেই। একটা কিছু পরিবর্তন হয়ে যেত। সেই সময় এটাই ভাবতাম একমাত্র এটাই সেই জায়গা যেখানে নিজেকে সব থেকে ভালো করে প্রকাশ করতে পারব।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 