শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ভারতীয় ১৩ জেলেসহ মাছ ধরার ট্রলার জব্দ
ভারতীয় ১৩ জেলেসহ মাছ ধরার ট্রলার জব্দ
![]()
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অপরাধে মা-বাবার আর্শিবাদ-১২ নামে একটি ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আটকদের মালামালসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কোস্টগার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে জলসীমানায় এই অভিযান চালায়। ভারতীয় ট্রলার ‘পিতা মাতার অশির্বাদ- ১২’ দিয়ে মাছ ধরছিলেন ওই জেলেরা।
তিনি বলেন, কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশি মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মাছ ধরতে দেখতে পায়। ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত জাহাজ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে বাংলাদেশের জলসীমানা থেকে ট্রলারসহ ১৩ জেলেকে আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, চলতি (২০২১) মৌসুমে ৮ দফায় ১১টি ফিশিং ট্রলারসহ ১২৮ জন ভারতীয় জেলে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের হাতে আটক হয়েছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 