রবিবার, ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
![]()
সাতক্ষীরার তালায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা আটটি গরু মারা গেছে।
রোববার (১৪ আগস্ট) সকালে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৩ আগস্ট) রাতে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের শুভাশুনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুর রহমান উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের চালক ছিলেন।
জানা গেছে, শনিবার রাতে একটি গরুবোঝাই ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাক খাদে পড়ে চালকসহ আটজন আহত হন। এ সময় স্থানীয়রা চালককে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনাস্থলেই মারা যায় ট্রাকে থাকা আটটি গরু।
এ বিষয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 