শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | ঢাকা | বিনোদন | শিরোনাম » আজ আদালতে হাজির করা হবে পরীমণিকে
আজ আদালতে হাজির করা হবে পরীমণিকে
![]()
তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে নায়িকা পরীমণিকে আজ শনিবার (২১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। শুক্রবার (২০ আগস্ট) আদালত সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। তার আগে ১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
মাদক মামলায় গেল ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, উল্লেখ্য, গেল ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। তার ড্রয়িংরুমের কাবার্ড, শোকেস, ডাইনিংরুম এবং বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়। পরদিন বিকেলে পরীমণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র্যাব।
এরপর র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে৷




জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
চেক ডিজঅনার মামলায় অভিমত দিয়ে দেয়া হাইকোর্ট রায় স্থগিত
গোল্ডেন মনিরের বিচার শুরু
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি : হাইকোর্ট
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: যেভাবে আত্মগোপনে ছিলেন পিন্টু
পরকীয়ার জেরে স্ত্রীর ভাইকে খুন, ৩১ বছর পর গ্রেফতার
খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ২০ সেপ্টেম্বর
পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ 