পিএসজির হ্যাটট্রিক জয়
![]()
শুক্রবার রাতে ব্রেস্তের মাঠে খেলতে গিয়ে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরই মধ্যে লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে ফরাসি ক্লাবটি। তাদের মাঠে নামার আগেই একের পর এক ম্যাচ জিতে চলেছে প্যারিসের ক্লাবটি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা তিন ম্যাচ জিতে শুভসূচনাই করেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
এদিকে লড়াইয়ের আভাস দিয়েও শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি ব্রেস্তকে। এদিন পিএসজির হয়ে একটি করে গোল করেছেন আন্দের হেরেরা, কাইলিয়ান এমবাপে, ইদ্রিসা গুইয়ে ও অ্যাঞ্জেল ডি মারিয়া। আগের দুই ম্যাচ ড্র করা ব্রেস্তের গোল দুটি করেন ফ্রাঙ্ক হোনোরাত ও স্টিভ মুনি।
ম্যাচের ২৩ মিনিটের সময় প্রথম গোলটি করেন হেরেরা, ১৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটের সময় একটি গোল শোধ করে দেন হোনোরাত।
দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৭৩ মিনিটের সময় স্কোরলাইন ৩-১ করেন গুইয়ে। তবে ৮৫ মিনিটের মাথায় গোল করে ম্যাচ জমিয়ে তোলেন মুনি।
শেষ পর্যন্ত অবশ্য আর বিপদ ঘটেনি পিএসজির। উল্টো ৯০ মিনিটের সময় ডি মারিয়া ব্যবধান বাড়ায়, পিএসজি পায় ৪-২ গোলের জয়। এ নিয়ে টানা তৃতীয় জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে পিএসজি।





ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 