রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » সিদ্ধিরগঞ্জে যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
সিদ্ধিরগঞ্জে যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার লৌহগঞ্জ থানার কলমা এলাকার শাহজাহান মালদের ছেলে মো. সবুজ (২১), পটুয়াখালীর কলাপাড়ার রহমতপুর এলাকার মো. কামালের ছেলে মোঃ শাকিল (২৬) এবং শরীয়তপুরের সখীপুরের চরপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৫)।
রবিবার (২৩ জানুয়ারি) তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার গুলিস্তান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে আনন্দভ্রমনগামী একটি বাসের যাত্রীরা।
এ ঘটনায় গত ২০ জানুয়ারি দুপুরে সুফিয়ানের চাচা মো. জজ মিয়া বাদী হয়ে গাড়ীর ড্রাইভার-হেলপারসহ ২০/২৫ জনকে দায়ী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 