রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » ষড়যন্ত্র করেছে ,মোকাবিলা করেছি : আইভী
ষড়যন্ত্র করেছে ,মোকাবিলা করেছি : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ প্রমাণ করে দিল দানবের বিরুদ্ধে মানবের জয়। অনেকে আশঙ্কা করেছিল নির্বাচনটা এত সুন্দর হবে না। কিন্তু সবশেষে দেখা গেল নারায়ণগঞ্জবাসি সিদ্ধান্ত দিতে দ্বিধাগ্রস্ত হয় না। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।
আপনারা দেখেছেন ষড়যন্ত্র হয়েছে। আমি ষড়যন্ত্র মোকাবিলা করেছি। আপনারা সবাই আমার পাশে ছিলেন। এভাবেই আমার পাশে থাকবেন। আগামী পাঁচ বছর আমার চলার পথে যত বাধাই আসুক না কেন। আমি সব বাধা অতিক্রম করে যেন মানুষের সেবা করতে পারি সেজন্যে দোয়া করবেন।
রোববার (২৩ জানুয়ারি) বিকেলে দেওভোগ জনকল্যাণ সংস্থার নবনির্বাচিত মেয়রকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই ওয়ার্ড ছাড়াও আমার আরো ২৬ টি ওয়ার্ড আছে। সেখানেও যেন আমি সমানভাবে কাজ করতে পারি। আমি বৃহত্তর দেওভোগের সন্তান, আপনাদের সন্তান। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, গত ১৬ জারুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভী ৬৬ হাজারেরও বেশি ভোট পেয়ে জয় লাভ করেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হন তিনি। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি নারায়ণগঞ্জের জনগণকে ধন্যবাদ জানান।
তিনি বলেছেন, তার এই বিজয় সম্ভব হয়েছে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তাকে সমর্থন দিয়েছেন বলেই।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 