মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল
মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল
![]()
কমনওয়েলথ গেমস-২০২২-এর নারী দল বাছাইপর্বে মালয়েশিয়ান নারী দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলার টাইগ্রেসরা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাল-সবুজ জার্সিধারীদের বোলিংয়ের সামনে একেবারেই সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। কুয়ালালামপুরে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৪৯ রান। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুজন। উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন।
এরপর ৫০ রানের লক্ষ্য টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি শামিমা সুলতানাদের। উদ্বোধনী জুটিতেই ৩৮ রান যোগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামিমা সুলতানা বিদায় নেন। তার খানিক পর সাজঘরে ফিরতে হয় আরেক ওপেনার মুর্শিদা খাতুনকেও, যিনি ১৬ বলে ১৪ রান করেন।
পরে দলকে আর বিপদে পড়তে দেননি নিগার সুলতানা (৩) ও ফারজানা হক (৭)। ৮ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে ৮ উইকেট ও ৭২ বল হাতে থাকতেই জয় তুলে নেয় নিগার সুলতানার দল। ম্যাচসেরার পুরস্কার উঠেছে বাংলাদেশের রুমানার হাতে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 