শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » ‘জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার’
‘জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার’
![]()
মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।
শুক্রবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠি) উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে মহামারি মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সরোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পুলিশ কর্মকর্তা মো. জাকির হোসেন ও প্রধান শিক্ষক গ্রীন তালুকদার প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 