শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | পরিবেশ ও পর্যটন | রংপুর | শিরোনাম » বৃষ্টি কমে বাড়তে পারে শীত
বৃষ্টি কমে বাড়তে পারে শীত
![]()
শীত যাই যাই শুরু করলেও আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। কয়েক দিন সারা দেশের কয়েক জায়গায় বৃষ্টিপাত দেখা দিলেও আগামী তিন দিন কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা আর এতে রাতের তাপমাত্রা কমতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর এক দিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এক দিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 