বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » অবৈধভাবে নুড়ি পাথর, সিলিকা বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা নেয়ার পরামর্শ
অবৈধভাবে নুড়ি পাথর, সিলিকা বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা নেয়ার পরামর্শ
![]()
ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২২ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অবৈধভাবে নুড়ি পাথর, সিলিকা বালু উত্তোলন বন্ধ করার লক্ষ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম তালুকদার, মোছাঃ খালেদা খানম এবং নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ২১তম সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এছাড়া ওই সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশে খনিজ সম্পদের মজুদ ও ভবিষ্যৎ সম্ভাবনা, গ্যাস ফিল্ডসমূহে উৎপাদিত গ্যাস ও অন্যান্য উপজাত দ্রব্যের মূল্য নির্ধারণ নীতিমালা ও পদ্ধতি এবং ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন এবং চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 