বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন
শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন
![]()
বাংলাদেশ ও ডেনমার্ক পারস্পরিক সুবিধার জন্য জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন আজ বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময়) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে উভয় দেশই এ বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে।
টেলিফোনে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
কথোপকথনের সময়, বালাদেশের দুটি তাৎপর্যপূর্ণ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে উভয় প্রধানমন্ত্রী একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উভয় প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যের মতো পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
শেখ হাসিনা ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় মহিলা এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে আবারো শুভেচ্ছা জানান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 