বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বাংলাদেশ ক্রিকেটদলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশ ক্রিকেটদলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেটে জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত থাকবে।
নিউজিল্যান্ডের সঙ্গে এই পাঁচ ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ। বাকি চারটি ম্যাচ ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর এসবিএনসিএস-এ অনুষ্ঠিত হবে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 