বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » চট্টগ্রামে এফডিসি’র শাখার জন্য জমি দিলো বিটিভি
চট্টগ্রামে এফডিসি’র শাখার জন্য জমি দিলো বিটিভি
![]()
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি’র চট্টগ্রাম শাখা স্থাপনের জন্য ১ একর জমি ব্যবহারিক ভিত্তিতে তাদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ বিষয়ক দলিলে স্বাক্ষর করেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং মো: মকবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।
বিটিভি চট্টগ্রামের ১০ একরের মধ্যে ১ একর জমি এফডিসিকে ব্যবহারিক কাজে দেবার জন্য বিটিভিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে এফডিসির একটি স্থাপনা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আনন্দ ও উৎসাহের। চলচ্চিত্রের শ্যুটিং স্পট এবং অন্যান্য স্থাপনা নির্মাণে পরিবেশ ও প্রকৃতি রক্ষা এবং নান্দনিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। আর এই জমি হস্তান্তরের উদ্দেশ্য সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 