সোমবার, ১০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » লিগ ওয়ানে মেসি-নেইমারহীন পিএসজির হোঁচট
লিগ ওয়ানে মেসি-নেইমারহীন পিএসজির হোঁচট
![]()
নেইমার তো আগে থেকেই নেই, গতরাতের ম্যাচে করোনার কারণে ছিল না ডি মারিয়াও। করোনার থেকে সুস্থ হলেও পিএসজির হয়ে মাঠে নামেননি মেসি। এই তিন বড় তারকাকে ছাড়া লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষেও জিততে পারেনি পিএসজি।
লিঁওর মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। প্রথমে পিছিয়ে পরা পিএসজি ম্যাচের শেষ মুহূর্তের গোল করে হার থেকে বাঁচে।
ম্যাচের সপ্তম মিনিটে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় অলিম্পিক লিঁও। এই লিড তারা ধরে রেখেছিল ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত। তবে ৭৬ মিনিটের মাথায় থিও খেরার গোল করে সমতায় ফেরান পিএসজিকে। এরপর আর কোনো দল গোল করতে না পারলে ম্যাচটি ড্র হয়।
এই ড্রয়ের পরেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। ২০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। যা দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকেও ১১ পয়েন্ট বেশি। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে লিঁও আছে ১১ নম্বর স্থানে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 