সোমবার, ১০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ২৬ হাজার কৃষক ও পশুচিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র
২৬ হাজার কৃষক ও পশুচিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র
![]()
গত ১৬ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ২৬ হাজারেও বেশি কৃষক ও পশুচিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
রোববার (৯ জানুয়ারি) এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানান।
শনিবার ইউএসএআইডি’র গ্লোবাল হেলথ সিকিউরিটি প্রজেক্ট, জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অফিস (এফএও) বাংলাদেশ এবং বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের সহযোগিতায় পরিচালিত চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় ক্ষুদ্র হাঁস-মুরগি খামারিদের সঙ্গে সাক্ষাৎ করেন মিলার। সাক্ষাৎ শেষে ঢাকায় ফিরে রোববার তিনি টুইট করেন।
টুইটে মিলার লিখেছে, চট্টগ্রামে পোল্ট্রি খামারিদের সাথে কিছু সময় কাটালাম। তাদের কাছ থেকে জানলাম, কীভাবে ইউএসএআইডি বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের চাষ পদ্ধতি উন্নত করেছে। পাশাপাশি তারা রোগ বিস্তারের ঝুঁকি কমিয়ে উৎপাদনশীলতাও বাড়িয়েছে। ২০০৬ সাল থেকে আমরা ২৬ হাজার পোল্ট্রি খামারিকে সহায়তা করেছি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 