শনিবার, ৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে কুরিলার নাম ঘোষণা বাইডেনের
মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে কুরিলার নাম ঘোষণা বাইডেনের
![]()
প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে আমির্র লে: জেনারেল মিশেল কুরিলার নাম ঘোষণা করেছেন। এ কমান্ড মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক অভিযান দেখভাল করে থাকে। শুক্রবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।
সিনেট প্রেসিডেন্টের এ মনোনয়ন নিশ্চিত করলে জেনারেল কুরিলা সেন্টকমের প্রধান হিসেবে মেরিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হবেন। এ মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনে সামরিক অভিযান দেখভাল করে।
সরকারি বায়োগ্রাফি অনুযায়ী, ৫৫ বছর বয়সী কুরিলা বর্তমানে ১৮তম এয়ারবোর্ন কর্পের নেতৃত্ব দিচ্ছেন। এটি নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগে থাকা যুক্তরাষ্ট্র আর্মির সংখ্যাগরিষ্ট গ্রুপ।
ওয়েন্ট পয়েন্ট গ্র্যাজুয়েট কুরিলা কসোভো, আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ করেন। ২০০৫ সালে মসুলে হামলা চলাকালে সেখানে তিনি গুলিতে মারাত্ম আহত হয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র আর্মির জেনারেল স্টাফ হিসেবেও বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মর্যাদাপূর্ণ ৮২তম প্যারাস্যুট ডিভিশনের কমান্ডেড ছিলেন।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 