শনিবার, ৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » তৈমূর বিএনপির না শামীম ওসমানের প্রার্থী: আইভী
তৈমূর বিএনপির না শামীম ওসমানের প্রার্থী: আইভী

নারায়ণগঞ্জের কথিত গডফাদার শামীম ওসমানের লোকজন তার (তৈমূর আলম খন্দকার) পাশে আছে। তিনি বিএনপির প্রার্থী না, সেলিম ওসমান ও শামীম ওসমানের প্রার্থী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বন্দরে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার প্রসঙ্গে তিনি একথা বলেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, যেহেতু নির্বাচনটা দলীয় প্রতীকে হচ্ছে, তিনি বিএনপির প্রার্থী হলে দলের প্রতীক পেতেন। তিনি যেহেতু ধানের শীষ প্রতীক পাননি সেহেতু তিনি বিএনপির প্রার্থী নন। তার চারপাশে বিএনপির লোকজন আছে। গতকাল জাতীয় পার্টির লোকজনও তার সঙ্গে যোগ দিয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে যত জল্পনা কল্পনাই হোক না কেন দিন শেষে ভোট শান্তিতেই হয়। আমি আশা করি ১৬ তারিখ এখানে শান্তিপূর্ণ ভোট হবে। মানুষ আমাকে ভোট দেবে এবং আমি জয়যুক্ত হবো।
আইভী বলেন, জাতীয় নির্বাচনের মুডে আমি নাই। স্থানীয় সরকার নির্বাচনের মুডে আছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়েই কথা বলতে চাই। আমার অনেক কাজ চলমান রয়েছে। আমি চাই আমার চলমান কাজগুলো শেষ হোক।
সূত্র: জাগোনিউজ২৪.কম




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 