মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » চলছে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা
চলছে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা

বিয়ের পিঁড়িতে বসলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচাতারা হোটেলে সনাতন পদ্ধতিতে বিয়ের আনুষ্ঠানিকতার কাজ চলছে। এর আগে সোমবার (৩ জানুয়ারি) পরিবার নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান সারেন মিম।
গত ১০ নভেম্বর ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটিবদলের কথা জানান মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদানও সম্পন্ন হয়। সেই সনিকেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন আজ।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। বর্তমানে মিমের হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 