মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পরিস্থিতির অবনতি হলে ফের লকডাউন
পরিস্থিতির অবনতি হলে ফের লকডাউন
![]()
![]()
করোনা পরিস্থিতি খারাপ হলে লকডাউনের চিন্তা মাথায় আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।
এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ইস্যুতে ডাকা আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি, সেজন্য সুপারিশও করা হয়নি।
সচিবালয়ে মন্ত্রী বলেন, অনেকে জিজ্ঞাসা করে যে লকডাউন দেওয়া হবে কি না, পাশের দেশে তো দিয়েছে। তবে আমরা সেই চিন্তা এখনো করছি না। যদি পরিস্থিতি হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়; তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে।
তিনি বলেন, পাশাপাশি আমাদের বর্ডারগুলোতে স্কিনিং আরও জোরদার করা হয়েছে। কোয়ারেন্টাইনে যারা থাকবে, তারা যাতে বাইরে ঘোরাফেরা না করে সেজন্য সেখানে পুলিশি প্রহরা থাকবে। এ বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা অনুরোধ করেছি। ডিসি এসপি যারা আছেন জেলা পর্যায়ে, তাদেরকেও বলা হয়েছে। তারা এসব নির্দেশনা যখন পাবে যাতে দ্রুত বাস্তবায়ন করে। দ্রুত বাস্তবায়নের জন্য ১৫ দিন সময় বলা হয়েছে। কিন্তু আজকে আমি প্রস্তাব করেছি, ১৫ দিন নয় ৭ দিন দেওয়ার জন্য।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, উনিও এ বিষয়ে একমত পোষণ করেছেন। কারণ ১৫ দিন লম্বা সময়। এর মধ্যে অনেক ছড়িয়ে যেতে পারে। সে কারণে আমরা ৭ দিন বলেছি। এটা ৭ দিনেই হয়তো বা হবে। ৭ দিন পরেই যেসব নির্দেশনা আছে, সেগুলো বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়ে যাবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 