সোমবার, ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আর্জেন্টাইন তারকার জোড়া গোলে অ্যাতলেতিকোর জয়
আর্জেন্টাইন তারকার জোড়া গোলে অ্যাতলেতিকোর জয়
![]()
নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে রায়ো ভালেকানোকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের ২৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় অ্যাতলেতিকো। গোলটি করেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল কোরেয়া। লিড নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে ফের গোল করেন কোরেয়া। এই গোলটির যোগানদাতা ছিলেন ব্রাজিলিয়ান তারকা রেনান লোদি।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সুয়ারেস-কোরেয়ারা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে অ্যাতলেতিকো। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ছয়ে রায়ো ভালেকানো। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 