সোমবার, ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » লঞ্চে অগ্নিদগ্ধদের খোঁজ নিতে হাসপাতালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী
লঞ্চে অগ্নিদগ্ধদের খোঁজ নিতে হাসপাতালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী

‘এম ভি অভিযান-১০’ লঞ্চে আগুনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
খালিদ মাহমুদ আজ সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অন্যান্যের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক ডা. আবুল কালাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ সময় উপস্থিত ছিলেন।
‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিদগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরে গেছেন ৫ জন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে ‘এম ভি অভিযান-১০’ লঞ্চে আগুন লাগে। প্রতি মন্ত্রী খবর পেয়ে ওই দিন সকালে ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠির উদ্দেশে রওনা দেন। যাবার সময় বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠি হাসপাতালে দগ্ধদের দেখতে যান। তাদের
চিকিৎসার খোঁজ-খবর নেন। বিকালে তিনি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ লঞ্চটি পরিদর্শন করেন। ওই দিন রাতে ঢাকায় ফিরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 