সোমবার, ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » পিস্তল উঁচিয়ে হামলা, ভাইরাল ভিডিও দেখে যুবক গ্রেপ্তার
পিস্তল উঁচিয়ে হামলা, ভাইরাল ভিডিও দেখে যুবক গ্রেপ্তার
![]()
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় জনতাকে পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর ভাইরাল হওয়া ভিডিও দেখে অস্ত্রধারী ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ জানুয়ারি) বিকেলে ভিডিওটি ভাইরাল হওয়ার ৫ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকার ফকিরার ছেলে আবু কালাম (৩৮)।
জানা গেছে, প্রভাব বিস্তার নিয়ে গত ২৪ ডিসেম্বর রাতে কিশোর গ্যাংলিডার আবু কালাম ইসদাইর কাপুরাপট্টি এলাকায় একটি সামাজিক সংগঠনের অফিসে হামলা চালায়। এ সময় কালামের সঙ্গে আসা কিশোর অপরাধীরা ফরহাদ নামে এক ছেলেকে এলোপাতাড়ি মারধর করে। তখন ফরহাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবু কালাম ও তার লোকজনদের ধাওয়া করে। এ সময় আবু কালাম তার হাতব্যাগ থেকে একটি কালো রঙের পিস্তল বের করে ভয় দেখিয়ে এলাকা ত্যাগ করে।
এদিকে এ দৃশ্য ওই সামাজিক সংগঠনের অফিস থেকে লাগানো সিসি টিভিতে ধরা পড়ে। এর পর সেখান থেকেই ওই ভিডিও রোববার (২ জানুয়ারি) ফেসবুকে ভাইরাল হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রোববার (২ জানুয়ারি) কালামকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানান, পিস্তলটি তার বোনের বাসায় আছে। তারপর তাকে নিয়ে পুলিশের টিম তার বোনের বাসায় গেলে আবু কালামের দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি কালো রংয়ের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 