সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ
করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস্ ডরমিটরিতে অবস্থিত করোনা টিকাদান কেন্দ্রে করোনা টিকার বুস্টার ডোজ (ফাইজার) গ্রহণ করেন।
টিকার বুস্টার ডোজ গ্রহণের পর প্রতিমন্ত্রী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তিনি এসময় বয়স্ক ব্যক্তি ও করোনার সম্মুখ সারির যোদ্ধাদের করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণের আহবান জানান।
উল্লেখ্য, সাধারণ জনগণকে কোভিড-১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকা সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসাবে গত ২৮ জানুয়ারি ২০২১ তারিখে তিনি করোনা টিকার প্রথম ডোজ ও ০১ এপ্রিল ২০২১ তারিখে দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 