সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জর্ডানের আকাবায় নতুন গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন
জর্ডানের আকাবায় নতুন গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন

জর্ডানের বন্দরনগরী আকাবায় গতকাল GIA Apparels নামে গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন করেন।
নাহিদা সোবহান বাংলাদেশ থেকে নতুন কর্মীদের সাথে মতবিনিময় করেন। এপারেলসের উর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রদূতকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এ এপারেলসে আগামী এক বছরে বাংলাদেশ থেকে ৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১৫৪ জন কর্মী কাজে যোগ দিয়েছে।
রাষ্ট্রদূত এপারেলসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত কোম্পানির নিয়ম-কানুন ও জর্ডানের স্থানীয় আইন মেনে চলা, কোন ধরনের গুজবে কান না দেয়া, অবৈধ হওয়ার চেষ্টা না করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্যোক্তা ও কর্মীদের পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ দূতাবাস সর্বদাই কর্মীদের যে কোন প্রয়োজনে পাশে রয়েছে তিনি সকলকে আশ্বস্ত করেন।
এছাড়া, রাষ্ট্রদূত আকাবায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সাথে এক মতবিনিময় সভায় তাদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 