শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ভলিবলে নেপালকে হারাল বাংলাদেশ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ভলিবলে নেপালকে হারাল বাংলাদেশ

মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে শুক্রবার (২৪ ডিসেম্বর) পুরুষ বিভাগে নেপালকে হারিয়েছে বাংলাদেশ।
পুরুষ বিভাগে বাংলাদেশ জয় পেলেও মেয়েরা হেরেছে কিরগিজস্তানের বিপক্ষে। কিরগিজস্তান বাংলাদেশকে হারিয়েছে ৩-০ সেটে।
মিরপুর শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষ বিভাগে বাংলাদেশের জয় ৩-০ সেটে। তিন সেটের মধ্যে লাল-সবুজের প্রতিনিধিদের প্রথম সেটে জয় ২৫-১৭ ব্যবধানে। দ্বিতীয় সেট ও তৃতীয় সেটে বাংলাদেশ জয় পায় ২৫-১৭ ও ২৫-১৯ ব্যবধানে।
দুই বিভাগে এবারের এই আসরে মোট ১১টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে পুরুষ বিভাগে দলের সংখ্যা ৫টি ও মেয়েদের বিভাগে দল ৬টি। পুরুষ বিভাগে দল আছে উজবেকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে মেয়েদের বিভাগের দল আছে নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশের।
আরেক ম্যাচে শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে জয় পায় উজবেকিস্তানের বিপক্ষে।
পুরুষ বিভাগে শনিবার (২৫ ডিসেম্বর) মালদ্বীপের সঙ্গে ও নারী বিভাগে উজবেকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 