মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | পরিবেশ ও পর্যটন | শিরোনাম » সারা দেশে জেঁকে বসছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ
সারা দেশে জেঁকে বসছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সারা দেশে জেঁকে বসছে শীত। কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠান্ডা বাতাসে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যান্য অঞ্চলেও প্রতিদিনই কমছে তাপমাত্রা।
পুরো ডিসেম্বর জুড়েই তাপমাত্রা কমতে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আসতে পারে আরও শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশ। কিছু জায়গায় সকাল থেকে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা বেশি। উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ।
নওগাঁ:
হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে বরেন্দ্র জনপদ নওগাঁয়। মঙ্গলবার ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক। বেলা বাড়লেও দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় যানবাহন। দুর্ভোগ লাঘবে বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন শীতার্ত মানুষেরা।
পঞ্চগড়:
উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় আছেন অনেকে। প্রচণ্ড ঠান্ডায় সময় মতো কাজে যোগ দিতে পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। টানা দ্বিতীয় দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বরিশাল:
বরিশালসহ দক্ষিণের বিভিন্ন জেলায়ও বইছে মৃদু শৈতপ্রবাহ। আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, উত্তরাঞ্চলের হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় হিমেল বাতাসে কাবু সব বয়সী মানুষ। আগুন জ্বালিয়ে সাধারণ মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা:
খুলনায় সোমবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ আরও দু’দিন থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। হিম বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। কাজ ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।
রাজশাহী:
শীতের প্রকোপে রাজশাহীতে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। সামনে ঠান্ডার তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস।
সন্ধ্যা নামতেই শীতের তীব্রতা বেড়ে যাওয়া নিম্ন আয়ের মানুষজন শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে। শীত বস্ত্রের অভাবে অনেকেই কাজে যোগ দিতে পারছে না। আবার যারা কাজে যাচ্ছেন তাদের সন্ধ্যা নামতেই প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরতে হচ্ছেন। তারা বলছেন, শীতের কাণে জীবনচলা ধীরগতি হয়ে পড়েছে। সব মিলিয়ে শীতের প্রকোপ বাড়ায় ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর ও রাজশাহী বিভাগ, মৌলভীবাজার, যশোর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোতে আপাতত শৈত্যপ্রবাহের আশঙ্কা না থাকলেও আগামী কয়েক দিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 