মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » সিরাজগঞ্জে গৃহবধূর চুল-ভ্রু কেটে নির্যাতন, গ্রেফতার ৩
সিরাজগঞ্জে গৃহবধূর চুল-ভ্রু কেটে নির্যাতন, গ্রেফতার ৩
![]()
যৌতুকের টাকা না পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূকে (৩০) শারীরিক নির্যাতনের পর তার মাথার চুল ও ভ্রু কেটে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছেন র্যাব-১২ এর সদস্যরা।
গ্রেফতাররা হলেন শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী মেহেদী হাসান সুজন (৪৩), দেবর মো. সুমন (৩৫) ও শাশুড়ি ময়না বেগম (৫৫)।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে র্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ বছর পূর্বে আসামি মেহেদীর সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। তাদের ২ কন্যাসন্তান রয়েছে।
মেহেদী গার্মেন্টসে চাকরি করেন। চাকরির সুবাদে সপরিবারে ঢাকায় বসবাস করতেন। ৩ ডিসেম্বর শাহজাদপুরে বেড়াতে আসেন তারা। ১৫ ডিসেম্বর মেহেদী পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে মাথার চুল ও চোখের ভ্রু কেটে দেন।
পরে গৃহবধূকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর পরিবার ২০ ডিসেম্বর শাহজাদপুর থানায় মামলা এবং র্যাব-১২ এর নিকট আসামি গ্রেফতারের জন্য অভিযোগ করেন।
সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোরে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযানে শাহজাদপুর ও সাভার এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। পরে আজ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 