মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » রামেক হাসপাতালে করোনায় প্রাণহানি কমেছে
রামেক হাসপাতালে করোনায় প্রাণহানি কমেছে
![]()
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে ২ জন ও ১ জন করোনা নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
জানা গেছে, রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ৯২তম দিনে মোট ১২৫২ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় ১ জন করে এবং নাটোরের ২ জন মারা গিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৬২ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৪৫%।
এছাড়াও করোনার সংক্রামণ ও মৃত্যু কমে আসায় রামেক হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে। তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ২৮৬টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ১৫৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 