মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » স্বামীর পর্ণোকাণ্ডে সম্পর্কের ভাঙন, সন্তানদের সঙ্গে নিয়ে বাড়ি ছাড়ছেন শিল্পা
স্বামীর পর্ণোকাণ্ডে সম্পর্কের ভাঙন, সন্তানদের সঙ্গে নিয়ে বাড়ি ছাড়ছেন শিল্পা

স্বামী রাজ কুন্দ্রার পর্ণোকাণ্ডের পর ব্যক্তিগত জীবনে ভাঙন ধরেছে শিল্পা শেঠির, এমন খবর জানান তারই এক বন্ধু।
সম্প্রতি শিল্পার এক বন্ধু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে রাজের ঘটনায় শিল্পা বিস্মিত ও আহত। রাজের ব্যাপারে নাকি কোনও কিছুই জানতেন না তিনি। কিন্তু সবটা জানার পর তিনি আর রাজের বাড়িতে থাকতে চান না। এমনকি তার সন্তানদেরও রাজের থেকে দূরে রাখতে চান।
তবে শিল্পার বন্ধু তাদের সেপারেশনের কথা জানালেও এ ব্যাপারে এখনও মুখ খোলেননি শিল্পা শেঠি।
বিটাউনের অন্যতম সফল দম্পতি মনে করা হত শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি মামলায় রাজের নাম জড়িয়ে পড়ায় চিড় ধরেছে তাদের সম্পর্কে, এমনটাই কানাঘুষো।
গত ১৯ জুলাই মুম্বইয়ে তার বাড়ি থেকে গ্রেফতার হন রাজ। পর্ণোগ্রাফি তৈরি করা ও তা একটি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
সোশ্যাল সাইটে রাজের পাশাপাশি শিল্পার দিকেও আঙুল তুলেছিলেন নেটিজেনরা। রাজের গ্রেফতারির পরেই লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শিল্পা। ঐ সময়েই মুক্তি পেয়েছিল শিল্পার ছবি হাঙ্গামা টু। ছবির প্রচারে দেখা যায় নি অভিনেত্রীকে। পাশাপাশি সুপার ডান্সার চাপ্টার ফোরের বিচারকের আসন থেকেও সরে গিয়েছিলেন তিনি। সব মিলিয়ে রাজের গ্রেফতারি বেশ প্রভাব ফেলে শিল্পার পেশাগত জীবনে।
সূত্র: জি নিউজ




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 