মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ইসি গঠনে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি
ইসি গঠনে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি
![]()
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী সোমবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন। আজ বুধবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আগামী ২০ তারিখ থেকে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন।
মো. জয়নাল আবেদীন বলেন, সংসদের প্রধান বিরোধী দলের সঙ্গে প্রথম আলোচনা হওয়ার কথা। ১৫ থেকে ২০ দিন এ আলোচনা চলবে।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় নেতা মুজিবুল হক চুন্নু জানান, আগামী ২০ ডিসেম্বর বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণের বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছেন। তিনি বলেন, ‘আমরা সংলাপে যোগ দেবো কি না এবং যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে আমাদের কৌশল কী হবে, আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর তা নিয়ে বৈঠকে বসব।’
প্রসঙ্গত, আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি বর্তমান ইসির ৫ বছরের মেয়াদ শেষ হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 