মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » বাঙালি বীরের জাতি : খাদ্যমন্ত্রী
বাঙালি বীরের জাতি : খাদ্যমন্ত্রী
![]()
বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ১৯৭১ সালের ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে দেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাক হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আল শামস বাহিনী।
আজ মঙ্গলবার নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, তারা এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভেবেছিল বাংলাদেশের আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আবার পাকিস্তানের সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে চলতে হবে। কিন্তু তারা বুঝতে পারেনি বাঙালি বীরের জাতি। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে মাতৃভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে এই বাঙালি।
বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা। তিনি আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতিকে মুক্তিসংগ্রামের জন্য প্রস্তুত করেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন। এরপর দেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে একেকটি সৈনিক পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপালসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 